ঐক্য ও শৃঙ্খলাই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে: হাকী...
নিজস্ব প্রতিবেদকঃ হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের সর্বস্তরের কর্মকর্তারা-কর্মচারীদের নিয়ে বিশেষ সভা আজ ২০ জুলাই ২০২৫, রোববার রাজধানীর বাংলামোটরস্থ প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সিনিয়র পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস্ এবং পরিকল্পনা ও উন্নয়ন অধ্যাপক হাকীম কামরুন নাহার পলিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।